বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

আরব আমিরাতকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেটে সবসময় যুব ক্রিকেটারদের কদর অন্যরকম। যে কারণে প্রতিনিয়ত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প ও সিরিজ আয়োজন করে থাকে বিসিবি। সেই ধারাবাহিকতায় যুব টাইগারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে চারদিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলেও শেষ তিন ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে কালাম সিদ্দিকী এলিনের দল। সিরিজের শেষ ওয়ানডেতে আজ (শুক্রবার) শের-ই বাংলায় বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে আরব আমিরাতের যুবাদের। ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী এলিনের উদ্বোধনী জুটিতেই স্বাগতিকরা জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে মূলত টাইগারদের স্পিন বিষে নীল হয়েছেন আরব আমিরাতের ব্যাটাররা। মাত্র ৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন দেবাশীষ সরকার। পরে মাত্র এক উইকেট খরচায় বাংলাদেশ জয় পায় ৯ উইকেটে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় শুরুটাও ভালো করে বাংলাদেশ। প্রথম দুই ওভারে মাত্র ৩ রান এলেও পরের ওভারে চার-ছক্কা মেরে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন জাওয়াদ। সেখান থেকে স্বাগতিকদের আর পেছনে তাকাতে দেননি দুই ওপেনার। পাওয়ার প্লেতে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন দুজন। জাওয়াদ তিনটি করে ছক্কা-চারে ৪৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন।

জাওয়াদ ফেরার পর এলিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শাহরিয়াল আজমীর তূর্য। হাফসেঞ্চুরি না পেলেও ৪২ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এলিন। শাহরিয়ালও করেছেন ৩৭ বলে ৩৯ রান। সিরিজের শেষ ওয়ানডেতে ২৯.২ ওভার বাকি থাকতেই হ্যাটট্রিক জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২ উইকেট হারায় তারা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন উদ্দিশ সুরি। এ ছাড়া ইয়াইন কিরন রায় ২৩, ইথান কার্ল ডি সুজা ১৮ এবং করন ধীমান ১৬ রান করেছেন। বাংলাদেশের হয়ে ৪ রানে ৪ উইকেট নেন দেবাশীষ। একটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বাশির রাতুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন।

 


এই বিভাগের আরো খবর