শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান: আটক- ১১ ফুলপুরে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ ১৩ তম সিটি করপোরেশন বগুড়া,আরও ৫ উপজেলা গঠন ড.ইউনুস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আদালতে খারিজ দীপুমনি,মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ আদালতের চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

ইপসউইচের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ইপসউইচের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানের জয় পেয়েছে আর্সেনাল। শুক্রবার (২৮ ডিসেম্বর) ইমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টেবিলের নিচের দিকে থাকা ইপসউইচের বিপক্ষে দুর্দান্ত কিছু করে দেখাতে না পারলেও এ জয়ে চেলসিকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে গেছে মিকেল আরতেতার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন কাই হাভেরটজ। ২৩ মিনিটে জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ও ফরোয়ার্ডের গোলে ব্যবধান তৈরি করে আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে বলে টোকা দিয়ে গোল করেন তিনি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হ্যাভেরটজের ষষ্ঠ গোল এটি।

ব্যবধান বাড়ানোর আরও কিছু সুযোগ তৈরি করে আর্সেনাল। ভালো ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত স্কোরলাইন পরিবর্তন হয়নি। গোল্ডেন চান্স মিস করেন ডিফেন্ডার গাব্রিয়েল মাগালহোস ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ইপসউইচ সমতায় ফেরার চেষ্টায় কয়েক দফা আক্রমণ করেও ব্যর্থ হয়।

১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৬ পয়েন্ট পিছিয়ে গানাররা। ১৭ ম্যাচে টেবিলটপার লিভারপুলের পয়েন্ট ৪২। আর্সেনালের সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দুইয়ে ইপসউইচ।

কষ্টার্জিত জয়ের একটি দুঃসংবাদও পেয়েছে আর্সেনাল। গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের পর কোচ মিকেল আরতেতা জানিয়েছেন, দুই মাসের জন্য ছিটকে গেছেন সাকা। অর্থাৎ আগামী মার্চ পর্যন্ত দলের অন্যতম প্রধান তারকাকে ছাড়াই খেলতে হবে আর্সেনালকে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর