বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:০০ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা ও সৃজনশীলতায় হোক তারুণ্যের পথচলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি- ২০২৫-২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব ১৫ বছর বয়সের বালিকাদের নিয়ে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার
মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্ব এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত কাবাডি প্রতিযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে । কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় অনূর্ধ্ব ১৫ বালিকা দল ৩৭-২৩ পয়েন্টে কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় অনূর্ধ্ব ১৫ বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অংশগ্রহণকারী দলসমূহ :- কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়, দাসের হাট বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আজ আমাদের বড় চ্যালেঞ্জ তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই ।


এই বিভাগের আরো খবর