গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহত হয়েছে একজন।
মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সযোগিতায়ু আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ
জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ সময় খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহাবুব আনাম বলেন এ সকল দুর্ঘটনার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব, সকলকে ধৈর্য ধরে গাtড়ি চালাতে হবে, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে ।