সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ ইঞ্জিন বিকল হয়ে সীমান্ত পেরোনো ট্রলারের ১৩ জেলে ফিরছে ঘরে বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্টে ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল সরকারি চাকরিতে কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমন্বিত পরিকল্পনা যা অন্যকোন দলের নেই: তারেক রহমান জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না : ধানের শীষের প্রার্থী বাপ্পী

চীনে চিকিৎসা ভিসা মিলবে ১ দিনে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশির জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ভারত। পরে শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা চালু করে দেশটি। তবে তা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমতাবস্থায় চিকিৎসাসেবা দিতে এগিয়ে আসে চীন। দেশটির কুনমিং প্রদেশে বাংলাদেশিদের জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ দেয়া হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানালেন, বাংলাদেশি রোগীদের এক দিনের মধ্যে ভিসা দেয়া হবে।

বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেয়ার প্রক্রিয়া সহজ করতে নানা পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।

সংবাদ সম্মেলনে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।

তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে এ ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।

বাংলাদেশ সরকারের অনুরোধে তিন বছর ধরে ২০০ কোটি টাকার বেশি ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির সমীক্ষাকারী প্রতিষ্ঠান। তবে গত বছর ভারত এই প্রকল্প নিয়ে আপত্তি জানালে শেখ হাসিনার সরকার আর এগোয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সকারের পতন হলে এই প্রকল্প বাস্তবায়নে নতুন করে দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারও এ নিয়ে আগ্রহী।

চীনের রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর ২০২৩ সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায়, প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত। কিন্তু তারপর থেকে আমরা এখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি।

এদিকে একই দিন এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও দু-বছর সময় দেয়া হয়েছে চীনকে। তবে এ বছরের মধ্যেই পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিস্তাপারের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর