সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন

পেটের স্বাস্থ্য ভালো রাখার উপায়

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : পেটের স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে বেশি অবদান রাখে বৈচিত্র্যময় মাইক্রোবায়োম। চিকিৎসকেরা বলেন, ‘‘একটানা না খেয়ে থাকা অর্থাৎ রাতের খাবার এবং সকালের খাবারের মধ্যে যদি কমপক্ষে ১২ ঘণ্টা বিরতি রাখা যায় তাহলে বৈচিত্র্যময় মাইক্রোবায়োম জীবাণুর পক্ষে ভালো।’’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. জনসন বলেছেন, ‘‘যাদের মানসিক চাপ বেশি তাদের অন্ত্রে বৈচিত্র্যময় মাইক্রোবায়োম কম পরিমাণে থাকে। আবার যারা অনেক বেশি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন তাদের অন্ত্রেও এই ‘ভালো’ ব্যাকটেরিয়ার চেয়ে ‘খারাপ’ ব্যাকটেরিয়া বেশি থাকে।’’

পেটের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ার গুরুত্ব রয়েছে। যেসব খাবার গ্রহন করে পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারেন।

কাঁচা কলা : কাঁচা কলা এমন একটি সবজি যা অন্ত্র বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারে। এতে থাকা আঁশ অনেকক্ষণ ক্ষুধা লাগতে দেয় না। ফলে ওজন যেমন নিয়ন্ত্রণে থাকে আবার রক্তের শর্করা নিয়ন্ত্রণের জন্যেও কাঁচা কলা ভালো। কাঁচা কলার রেজিস্ট্যান্ট স্টার্চ প্রিবায়োটিক পেটের জন্য ভালো।

আপেল : পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রিবায়োটিক। যা আছে আপেলে। এই ফলটি পেটের নানাবিধ সমস্যা মোকাবিলা করে। গ্যাসের সমস্যা কমিয়ে দেয়। তবে চিকিৎসকেরা বলেন, একটানা প্রতিদিন আপেল খেলে সমস্যাও তৈরি হতে পারে। মাঝে মাঝে বিরতি দিয়ে খেতে পারেন।

মধু : পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারে মধু। এতে থাকা ওলিগো-স্যাকারাইড প্রিবায়োটিক হিসেবে কাজ করে। যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ল্যাকটোবেসিলি ও বিফিডোব্যাকটেরিয়ার উৎপাদন বাড়িয়ে দেয়।

কোকো পাউডার : পেটের স্বাস্থ্যের জন্য বালো কোকো পাউডার সমৃদ্ধ খাবার। এটি প্রিবায়োটিক হওয়ায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারে।

তিসি : পেটের ইলাস্টিসিটি বাড়াতে পারে তিসি। এতে থাকা ফেনলিক কম্পাউন্ডের প্রিবায়োটিক অন্ত্রের সংকোচন-প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ফলে হজমশক্তি বৃদ্ধি পায়।
লাল রঙের খাবার: যেকোনো ধরণের লাল রঙের খাবার যেমন- লাল আটা, চাল, ময়দা প্রিবায়োটিকের অনেক বড় উৎস। এসব অ্যারাবিনক্সিলান ওলিগোস্যাকারাইড থাকে। এসব উপাদান অন্ত্রের বিফিডো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে অন্ত্রকে সুস্থ রাখে।

পেঁয়াজ ও রসুন : কাঁচা রসুনের কোয়া খাওয়া পেটের স্বাস্থ্যের জন্য ভালো। কারণ রসুনের প্রিবায়োটিক বিফিডোব্যাকটেরিয়ার উৎপাদন বৃদ্ধি করে। ফলে ব্যাকটেরিয়াজনিত পেটের রোগ প্রতিরোধ করা সহজ হয়। এ ছাড়া পেঁয়াজও ভালো প্রিবায়োটিক।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর