রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

উপজেলার ফটিকছড়ি পৌরসভায় বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করে পৌরবাসীর প্রশংসা কুড়িয়েছেন বিএনপি’র প্রভাবশালী নেতা পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ এমরান।

তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এসব কাজের মধ্যে রয়েছে খাল খনন, কবরস্থান সংস্কার, মসজিদের ঈদগাহ মাঠ ভরাট, ঝুঁকিপূর্ণ ধুরুং খালের বাঁধ সংস্কার এবং মসজিদের ছাদ নির্মাণে সহযোগিতা।

স্থানীয়রা উল্লেখ করেছেন, যেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেতারা শুধুমাত্র ফটোসেশান ও সরকারি প্রকল্পের উদ্বোধন নিয়ে সক্রিয় থাকেন, সেখানে মোহাম্মদ এমরান ব্যক্তিগত অর্থায়নে কার্যকরী উন্নয়নমূলক কাজ করে সরাসরি জনগণের সুবিধা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ এমরানের উদ্যোগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাফখিল এলাকায় মৃত খাল খনন, মুনাফখিল হাদি বাপের বাড়ির মৃত খাল পুনঃখনন, এবং খোরশেদ বাড়ির কবরস্থান সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। একইভাবে ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট এলাকায় মৃত ধুরুং খাল খনন এবং করম আলী সওদাগর বাড়ির জামে মসজিদের ঈদগাহ মাঠ ভরাটের কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের রওশন সিকদার বাড়ির উত্তর পাশে ধুরুং খালের বাঁধ জিও ব্যাগের মাধ্যমে সংস্কার করা হয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বায়তুন নুর মসজিদের ছাদ নির্মাণে ১০০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।

পৌরবাসীরা বলছেন, এমরানের এই ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড ফটিকছড়ি পৌরসভার অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমরানের এ ধরনের উদ্যোগ মেয়র হিসেবে নির্বাচিত হলে আরও সম্প্রসারিত ও ধারাবাহিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর