মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’

রফিকুল ইসলাম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

​ময়মনসিংহ-ফুলবাড়িয়া ২১ কিলোমিটার সড়কটি যেন এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং রাস্তা প্রশস্ত না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

প্রতিদিন সহস্রাধিক গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরু এই সড়কটি। ফলে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকছে, আর প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

​সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন এই সড়কটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের লাইফলাইন। অথচ সড়কটির বেহাল দশা ও অবহেলায় চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটা অংশ জুড়ে পিচ-খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে কাদা-পানি জমে একাকার হয়ে যায়। এছাড়া সড়কটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা দুটি বড় যানবাহন একে অপরকে পাশ কাটাতে গেলেই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা প্রশস্তকরণ নিয়ে দীর্ঘদিনের দাবি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।

ফুলবাড়িয়া রুটের নিয়মিত যাত্রীএডভোকেট হুমায়ূন কবীর বলেন, “২১ কিলোমিটার রাস্তা পার হতে এখন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ঝুঁকি নিয়ে গাড়ি চলছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কি এভাবেই বছরের পর বছর দুর্ভোগ পোহাব?”

​পরিবহন চালকরা জানান, সড়কের ভাঙাচোরা অবস্থার কারণে গাড়ির সাসপেনশনসহ নানা যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে মেরামত খরচ বাড়ছে, অথচ যাত্রীসেবার মান ঠিক রাখা সম্ভব হচ্ছে না। যানজট নিরসনে সড়কটি চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

সড়ক ও জনপদ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তারা অবগত আছেন। প্রকল্প বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুতই কাজ শুরু হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

​তবে এলাকাবাসী মনে করছেন, কেবল আশ্বাসের বাণী নয়, এখন প্রয়োজন দ্রুত বাস্তব পদক্ষেপ। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার কোনো বিকল্প নেই।

 


এই বিভাগের আরো খবর