রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু, প্রায় ২৩০ জন অসুস্থ : কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :
শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বস্থ্য ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু এবং ২০০ জনেরও বেশি সংক্রামিত হওয়ায় একটি শীর্ষ স্বাস্থ্য সংস্থা ভ্রমণ সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

শুক্রবার পর্যন্ত, টেক্সাসে ১৯৮ জন এবং নিউ মেক্সিকোতে ৩০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ২২৮ জনে দাঁড়িয়েছে। দু’টি রাজ্যে একজন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তাদের উভয়েরই কোন টিকা নেওয়া ছিল না।

টেক্সাসের রোগী ছিল একটি শিশু এবং নিউ মেক্সিকোর রোগী ছিলেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার মৃত্যুর পরে হামের পরীক্ষায় পজিটিভ ফলাফল পাওয়া গেছে।

যদিও নিউ মেক্সিকো মেডিকেল ইনভেস্টিগেটর অফিস কর্তৃক প্রাপ্তবয়স্কের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হয়নি। তবে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এটিকে হাম-সম্পর্কিত মৃত্যু হিসাবে শ্রেণিবদ্ধ করেছে।

একটি হেলথ অ্যালার্ট নেটওয়ার্কের পরামর্শে সিডিসি স্বাস্থ্যসেবা কর্মী, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং সম্ভাব্য ভ্রমণকারীদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলেছে, ‘এই প্রাদুর্ভাব দ্রুত বৃদ্ধি পাওয়ায় আরও আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।’

সংস্থাটি বলেছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে বসন্ত এবং গ্রীষ্মের ভ্রমণ মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে, সিডিসি হামের বিস্তার রোধে চিকিৎসক এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিচ্ছে।’

“হামের সংজ্ঞা পূরণকারী জ্বরজনিত ফুসকুড়ি রোগের ক্ষেত্রে তাদের সতর্ক থাকা উচিত এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য টিকাদান নির্দেশিকাসহ কার্যকর হাম প্রতিরোধ কৌশলগুলো ভাগাভাগি করে নেওয়া উচিত।”

হাম অত্যন্ত সংক্রামক, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সংক্রামিত ব্যক্তি কোনও এলাকা ছেড়ে যাওয়ার পরে দুই ঘণ্টা পর্যন্ত বাতাসে থাকে। এই রোগ জ্বর, শ্বাসকষ্টের লক্ষণ এবং ফুসকুড়ি সৃষ্টি করে-তবে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এবং মৃত্যুসহ গুরুতর জটিলতাও তৈরি করতে পারে।

টিকাদান এই রোগ প্রতিরোধের সর্বোত্তম সুরক্ষা হিসাবে কাজ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে কোভিড-১৯ মহামারির টিকা সংক্রান্ত ভুল তথ্যের প্রচার বৃদ্ধির পর থেকে টিকাদানের হার হ্রাস পাচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর