চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল চৌরাস্তা জামে মসজিদের সামনের রাস্তার দৃশ্য এটি যেন রাস্তা নয় মরণ যাত্রার পথ।
চৌরাস্তা হতে বাংলাবাজার, চৌরাস্তা হতে ছড়ারকুল পর্যন্ত সড়কে ছোট-বড় অসংখ্য খানা খন্দক গর্ত হয়েছে আছে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার এর উদ্যোগ চোখে পড়েচ্ছেনা। স্বাভাবিকভাবে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এই সড়কে। তার উপর বৃষ্টি হয়ে এসব গর্তে পানি জমে আরও ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এলাকাবাসী ও মসজিদের মুসল্লী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগ তো আছেই, ক্ষতিগ্রস্ত হয় যানবাহন। বর্ষাকালে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার বাসিন্দারা।