সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সমর্থন করে আসছে এবং সেই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যৌথ ত্যাগের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। সাহিত্য, সংগীত ও শিল্পকলার প্রতি দুই দেশের অভিন্ন ভালোবাসা এই বন্ধনকে আরও গভীর করেছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের রচনা থেকে শুরু করে নৃত্য, নাটক ও চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য—সবকিছু মিলিয়ে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক সান্নিধ্য বিদ্যমান।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ার ফলে দুই দেশের পারস্পরিক আদান-প্রদান ও নির্ভরশীলতা আরও সুদৃঢ় হয়েছে। এর সুফল সমাজ, জনগণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতার উদাহরণ তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, ভারতীয় শোধনাগার থেকে বাংলাদেশে উচ্চগতির ডিজেল পরিবহনের জন্য আন্তঃসীমান্ত পাইপলাইন এবং ভারত ও নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির মতো উদ্যোগগুলো আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, দুই দেশের সরবরাহ শৃঙ্খল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও ফার্মাসিউটিক্যাল খাতকে শক্তিশালী করছে। এসব উদাহরণ পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার সুফলকে স্পষ্টভাবে তুলে ধরে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভবিষ্যতে এই সাফল্যগুলো আরও দূরদর্শী ও ভবিষ্যত-প্রস্তুত সহযোগিতার পথ খুঁজে পেতে অনুপ্রেরণা জোগাবে—যা সমৃদ্ধি, অগ্রগতি ও অংশীদারিত্বের যৌথ আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

তিনি বলেন, বিশ্বাস, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা রেখে এই সহযোগিতা টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব।

প্রণয় ভার্মা বলেন, তরুণ, দক্ষ ও উদ্ভাবনী জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হয়ে উঠতে পারে। একসঙ্গে আঞ্চলিক মূল্য শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম ও জ্বালানি করিডোর গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করতে পারে। ভৌগোলিক নৈকট্যকে নতুন সম্ভাবনায় রূপান্তরের মাধ্যমে পুরো অঞ্চল উপকৃত হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বক্তব্য দেন।

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর