শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনবিআরের যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত মেয়াদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ব্যবস্থাপনায় একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। রাজস্ব নীতি প্রণয়ন, ডিজিটালাইজেশন, ট্রেড ফ্যাসিলিটেশন ও করের আওতা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগকে স্বল্প মেয়াদে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

এনবিআর জানিয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি ও বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনার কার্যক্রম পৃথক করা হয়েছে। এছাড়া প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কর ফাঁকি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ হাজার ২০ কোটি টাকা বেশি। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এই পদক্ষেপ দেশের আর্থিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে স্ট্রেন্থেনিং ডিজিটাল রেভিনিউ ম্যানেজমেন্ট প্রজেক্ট (এসডিআরএমপি) কার্যকর করা হয়েছে। এর আওতায় অনলাইন আয়কর রিটার্ন দাখিল, অনলাইন ভ্যাট রিফান্ড, ই-চালান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরে ইতোমধ্যে ৩৪ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে, যা করজালের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্নে OTP প্রেরণ ও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের ৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

ভ্যাট খাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ৩১ হাজার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে। বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ৭৫ হাজারে।

কাস্টমস ব্যবস্থাপনায় পণ্য খালাস দ্রুত করতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW), ট্রাক মুভমেন্ট সাব-মডিউল ও নতুন লাইসেন্সিং বিধিমালা চালু হয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় ৬ হাজার ৬৯০ কন্টেইনার দ্রুত নিলামে বিক্রি করা হয়েছে।

এনবিআর সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে, যেখানে হজ টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার, মেট্রোরেলে ভ্যাট ছাড়, নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক-কর হ্রাস এবং মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো অন্তর্ভুক্ত।

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর