মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়রা-তাহসানের যুগলবন্দি পোস্টে মিথিলার ‘হাসি’

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ৮:২১ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে সাড়ে তিন বছর আগে। তাদের একমাত্র সন্তান মেয়ে আয়রা।

যার প্রতি তাহসানের অগাধ টান। কিছুদিন পর পরই মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন এই গায়ক-অভিনেতা। সুযোগ পেলেই আয়রাকে ডেকে নেন কাছে। ভরিয়ে দেন আদর, ভালোবাসায়।

কিন্তু গত বছরের ৬ ডিসেম্বর মিথিলার সঙ্গে পশ্চিম বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর বিয়ে এবং এর কিছুদিন পরই বিশ্বব্যাপী করোনাভাইরাসের আধিপত্য- এই দুই মিলে বাধা হয়ে দাঁড়ায় বাবা-মেয়ের ভালোবাসার সামনে।

বিয়ে আর হানিমুন নিয়ে মাস খানেক ব্যস্ত ছিলেন মিথিলা। মেয়ে আয়রা তার সঙ্গেই ছিল। হানিমুন সেরে মিথিলা দেশে ফিরতেই শুরু হয় করোনার তাণ্ডব।

লকডাউনের পুরোটা সময় মিথিলা ঢাকায় ‍গৃহবন্দি ছিলেন। সঙ্গে মেয়েও। লকডাউন ওঠার পর নিজের জগতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। কলকাতায় যান বর্তমান স্বামী সৃজিতের সঙ্গে দেখা করতে।

মেয়ে ও স্বামীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান কলকাতার আলীপুরের চিড়িয়াখানা, বাংলাদেশের সুন্দরবনসহ বিভিন্ন জায়গায়। মিথিলার এই নানামুখী ব্যস্ততায় মেয়েকে গত কয়েক মাস কাছে পাননি তাহসান।

সেই সুযোগ অবশেষে মিলেছে সম্প্রতি। আবারও দেখা হয়েছে বাবা-মেয়ের। তারা মেতে ওঠেন খুনসুটিতে। মঙ্গলবার রাতে তারই কয়েক ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে।

সেখানে দেখা যায়, নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। তাকে সমানে সঙ্গ দিয়ে চলেছেন তাহসান।

দেশীয় শোবিজের এই জনপ্রিয় তারকা সাধারণত স্বল্প কথার মানুষ হিসেবেই পরিচিত তার ভক্ত মহলে। তবে মেয়ে আয়রাকে পেলে যেন তার সব কিছুই ওলোট পালট হয়ে যায়।

তাইতো বহুদিন বাদে আয়রাকে কাছে পেয়ে তার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তাহসানও ফিরে গেলেন শৈশবে।

মেয়ের কথা বলার ধরণ দেখে তার প্রসঙ্গে অভিনেতা লেখেন, ‘সেন্স অব হিউমার একদম আমার মতো।’

বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এ ভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।

মেয়ের সম্পর্কে লেখা তাহসানের মন্তব্যে সহমতও পোষণ করেন তিনি। একসময়ের এই জনপ্রিয় দম্পতির সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের সোশ্যাল মিডিয়ার ভক্তরা। ছোট্ট আয়রাকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা।

প্রসঙ্গত, কাজের জন্য মেয়েকে নিয়ে আপাতত ঢাকায় অবস্থান করছেন মিথিলা। জি ফাইভের প্রযোজনায় একটি কাজ সেরে তাদের কলকাতায় ফেরার কথা ছিল।

কিন্তু আরও কয়েকটি কাজ চলে আসায় কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে মিথিলাকে। সেই সুযোগেই মেয়েকে কাছে ডেকে নিলেন তাহসান। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে আপাতত তিনি মন ভরে সময় কাটাচ্ছেন আদরের আয়রার সঙ্গে।


এই বিভাগের আরো খবর