রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
সংগৃহীত ছবি

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩-এর আওতায় গঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পনের সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আইনের দ্বারা নির্ধারিত কার্যাবলি সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের নিয়মিত সভা আয়োজন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করতে হলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম প্রধান কার্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী বিস্তৃত করতে হবে। এ লক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হাব চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক শাখা কার্যালয় স্থাপন এবং উপযুক্ত জনবল কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যুগ্মসচিব মিজ শাহীনা ফেরদৌসীকে প্রেষণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি বোর্ডের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আইন দ্বারা নির্ধারিত বোর্ডের কার্যাবলি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য এ সভা আহ্বান করা হয়।

এছাড়া, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার ও প্রচারণা কার্যক্রম গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়। উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উল্লিখিত বিষয়ে একমত পোষণ করেন।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.-এর সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সদস্য কমান্ডার জাহিরুল আমিন (অব.), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব  মো: মহসীন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ দিলসাদ বেগম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, জেয়ালা দক্ষিণপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মিজ শিউলী ঘোষ, এ. কে. এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন, রোকেয়া ডেইরি ফার্মের সদস্য মিজ রোকেয়া আক্তার, বোর্ডের সদস্য সচিব  মিজ শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর