বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়

মাহফুজ জাহিদ
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদযাত্রার প্রথম দিনেই স্টেশন এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্টেশনে হাজির হচ্ছেন। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ মানুষের চোখেমুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। তবে অতিরিক্ত ভিড় সামলাতে অনেক যাত্রীকেই কিছুটা বেগ পেতে হচ্ছে। যাত্রীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি দেখা গেছে।

দিনাজপুরের যাত্রী বৃদ্ধ মো. আবদুল কাইয়ুম বলেন, ঈদের ঠিক আগমুহূর্তে স্টেশনে যে ভিড় হয়, সেই ধকল সহ্য করার ক্ষমতা আমার নেই। তাই একটু আগেভাগেই বেরিয়ে পড়েছি। ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পেরেছি, সেটাই স্বস্তির।

বেসরকারি চাকরিজীবী টুটুল মিয়া পরিবার নিয়ে নীলফামারীর উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, অফিস থেকে কয়েকদিন আগেই ছুটি নিয়েছি। ভিড় এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছি। কিন্তু স্টেশনে এসে দেখি, অন্য সবার ভাবনাও একই। ভিড় তো আছেই, তবু বাড়ির কথা ভাবলে সব কষ্ট ভুলে যাই।

ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবারও ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিন ধাপের টিকিট যাচাই শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার ঢাকা প্রতিদিন কে বলেন , ঈদযাত্রার প্রথম দিন এখন পর্যন্ত স্বস্তিদায়ক। ট্রেনগুলো সময়মতো ছাড়ার চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


এই বিভাগের আরো খবর