বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের চলমান হিজাববিরোধী বিক্ষোভ-আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ২৩ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একটি বিশদ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ চলাকালে বেআইনি বল প্রয়োগের ফলে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই শিশুদের নাম প্রকাশের পাশাপাশি কিভাবে কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও তুলে ধরেছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি বলছে নিহত শিশুদের মধ্যে ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ জন ছেলে ও তিনজন মেয়ে। এই শিশুদের বেশিরভাগ নিহত হয়েছে তাদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলিতে। এছাড়া চার শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভের নামে ইরানি গার্ড এবং নিরাপত্তাবাহিনীর সদসদের হত্যা করা হচ্ছে বলে পালটা অভিযোগ এনেছে ইব্রাহিম রাইসির সরকার। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুলিশ, সেনা ও আধা সেনা মিলিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এদের মধ্যে দু’জন অফিসারকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়। আততায়ীরা মোটর সাইকেলে করে এসে ওই দুই অফিসারের মাথা এবং বুকে গুলি করে পালিয়ে যায় বলে দাবি করা হচ্ছে। হেরানের দাবি, এসবের নেপথ্যে রয়েছে বিদেশি শত্রুর হাত। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যদিও হিজাব আন্দোলনকারীদের একটা বড় অংশই ইরান সরকারের যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, বিক্ষোভ থামানোর নামে নির্যাতন করার জন্যেই জনগণের রোষের মুখে পড়তে হচ্ছে ইরানি গার্ডকে। এক আন্দোলনকারীর বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিক্ষোভে সামিল থাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে ইরানি গার্ডের কমান্ডাররা। এরপরই স্থানীয়রা ছয় গার্ডকে পিটিয়ে মারে। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে হাসপাতালে নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহসা আমিনি। পুলিশি নির্যাতনে আমিনির প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করে তার পরিবার। এই ঘটনার পর ইরানে গত তিন বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের শিক্ষার্থীরাও। আন্দোলনকারী তরুণ-তরুণীরা হিজাব খুলে প্রায় প্রত্যেক দিনই আইনশৃঙ্খলাবাহিনীর মুখোমুখি হচ্ছে।


এই বিভাগের আরো খবর