নিজস্ব প্রতিবেদক: সার্স, ইবোলা ও নিপার মতো ভাইরাসে বেশ কয়েক বছর ধরে বিপর্যস্ত মানুষ। এর মধ্যে থাবা বসিয়েছে করোনাভাইরাস। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলছেন, এখনো অনেক কিছু বাকি আছে।
সম্প্রতি কঙ্গোর একটি জঙ্গলে ‘ডিসিজ এক্স’ নামে নতুন এক রোগের খোঁজ মিলেছে, যা করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি ভয়াবহ। এর উপসর্গ অনেকটাই ইবোলার মতো।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর একটি জায়গার কিনশাসা। সেখানে এক নারীর বেশকিছু দিন ধরে প্রচন্ড জ্বর। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
তার রোগের লক্ষণগুলো অনেকটা ইবোলার মতো। ওই নারীকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নিজের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ব্রিটেনের সেলের মতো একটি ঘরে তাকে আইসোলেট করে রাখা হয়েছে।
ডা. দাদিন বোঙ্কোলে জানিয়েছেন, ‘যেকোনো সংক্রমণ আমাদের কাছে প্রথমে নতুন থাকে। সেটি করোনাভাইরাস হোক বা ইবোলা। এই অজানা রোগটিও আমাদের কাছে এখন নতুন। এ নিয়ে আমরা আতঙ্কিত’
১৯৭৬ সালে প্রথম ইবোলা রোগের ভাইরাসকে চিনিয়ে দিয়েছিলেন অধ্যাপক জীন জ্যাকস মুয়েম্বে তামফুম। তিনি সিএনএনকে বলেন, মানুষ নতুন এক মরণ ভাইরাসের সম্মুখীন হতে চলেছে।
আগামী দিনে অতিমারি করোনাভাইরাসের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে।
এদিকে কিনশাসার কঙ্গো ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ থেকে ওই রোগীর রক্ত পরীক্ষা করে জানা গেছে, তার ইবোলার কোনো উপসর্গ নেই।