শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

কিশোরগঞ্জের ৩টি উপজেলায় যারা বিজয়ী হয়েছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

প্রথম ধাপে কিশোরগঞ্জে তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পরই গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসারগণ। সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত নির্বাচনের ফলাফল নিম্নরূপ:

কিশোরগঞ্জ সদর উপজেলা: কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন (মোটরসাইকেল প্রতীক)। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহমেদ বচন (উড়োজাহাজ প্রতীক)। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান কবীর (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৮৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছাঃ মাছুমা আক্তার (হাঁস প্রতীক)। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা সুইটি (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৭৪ ভোট।

পাকুন্দিয়া উপজেলা: পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি মতাদর্শী এমদাদুল হক জুটন (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ. কে. এম. ফজলুল হক বাচ্চু (তালা প্রতীক)। তিনি পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ১৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শামসুন্নাহার বেগম (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ললিতা বেগম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ১৮৩ ভোট।

হোসেনপুর উপজেলা: হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট।ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন (টিউবওয়েল প্রতীক)।

তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু (চশমা প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।

 


এই বিভাগের আরো খবর