বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল

ছেলের জন্মদিনে সুখবর দিলেন কারিনা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ২:১৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : ছেলের জন্মদিনে দারুণ সুখবর দিলেন মা করিনা কাপুর জানালেন, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি ফুটিয়ে তুলবেন বইয়ের পাতায়। এটাই বেবোর জীবনের প্রথম বই। জন্মের পরমুহূর্ত থেকেই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল। আর দিনে-দিনে তা আরও বেড়েছে। কথা হচ্ছে খুদে সেলেব তৈমুর আলি খানের।

নবাবপত্নী প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন চার বছর আগে । তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন বলি ডিভা। চলতি বছর ফের অন্তঃসত্ত্বা হন তিনি। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিজেরাই সুখবরটি দেন সইফ ও করিনা। আগামী বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। আর তার আগেই জানালেন, ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি। নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, “আমার বই করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যাঁরা মা হতে চলেছেন, এই বই তাঁদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।” সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন করিনা।

তৈমুরের জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ছেলের জন্যও একটি মজার তবে আবেগঘন খোলা চিঠি লেখেন করিনা। লেখেন, নানা সময় নানারকমের কাজে মন দেয় তৈমুর। এখন যেমন সে গরুকে খাওয়াতে ব্যস্ত। করিনা শুধু চান, যে স্বপ্নের পিছনেই ছুটুক তৈমুর, তা যেন সে মাথা উঁচু করে পূরণ করতে পারে। আর যা-ই করুক, মুখের হাসিটা যেন অটুট থাকে।

সূত্র : সংবাদ প্রতিদিন 


এই বিভাগের আরো খবর