বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা সংবিধান ও জুলাই সনদ কে গুরুত্ব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ভাণ্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত সরিষাবাড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক- ৮ কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ময়মনসিংহ সড়ক বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম আমতলীতে গনহত্যা দিবস পালিত নবীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আহসান হাবীব স্মরণে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত গোয়াইনঘাটে রাতের আঁধারে কৃষকের নির্মাণাধীন ঘর ভাঙার অভিযোগ শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুর জেলাপরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন মোফাজ্জল হোসেন দুলাল পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্যপদক অর্জন করেলেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে আব্দুল হামিদ স্মৃতি ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরে চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা জিয়াউর রহমান কে নিয়ে আপত্তিকর মন্তব্য: মেনন,ইনু ও মানিকের জামিন বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ অকার্যকর হয়ে গেলেও সংস্কারের আশা শেষ হয়ে যায়নি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর