বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথমবার গ্র্যামির মঞ্চে মনোনীত বাংলাদেশি মা-মেয়ে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৪:৪০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন বিনোদন ডেস্ক : ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি ড. নাশিদ কামাল ও আরমীন মুসার গান ‘জাগো পিয়া’। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুয়াত’ নামে অ্যালবাম মনোনীত হয়েছে। যেখানে আছে মা-মেয়ের এই গানও।এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো মর্যাদাপূর্ণ আসরে মনোনীত হলো।

‘জাগো পিয়া’ গানটি লিখেছেন নজরুল সংগীতশিল্পী ড. নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুয়াত’ অ্যালবামের গান এটি। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের প্রথম অ্যালবাম ‘শুরুয়াত’-এ আরমীন মুসার পাশাপাশি কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান রয়েছে।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে পাওয়া গেছে এই নাম। সেখান থেকে জানা যায়, অন্যান্য মনোনীতদের মধ্যে আছেন আনুশকা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন বিয়ন্সে।বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এবং বার্কলে কলেজ অব মিউজিকের বাংলাদেশি ছাত্রী এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমীন মুসা ‘ভ্রমর কোইয়ো গিয়া’ ‘লোনা দেয়াল’সহ বেশ কয়েকটি গানের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। আরমিন ‘ঘাসফড়িং কয়্যার’ নামে একটি গানের দল গড়ে তোলেন।

তার মা ড. নাশিদ কামাল বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি। তিনি চার দশকেরও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া নজরুল সংগীত শিল্পী ড. নাশিদ কামাল বাংলা লোকগানের অন্যতম বিশিষ্ট গবেষক এবং অভিনেত্রী হিসেবে ব্যাপকভাবে পরিচিত।উল্লেখ্য, আগামী বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসের ক্রিপ্টো ডট কম এরিনায় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫ তম আসর বসবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর