বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

ফুলপুরে ২১ হাজার ৫৯৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২১ হাজার ৫৯৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২১ হাজার ৫৯৬টি কার্ডের বিপরীতে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পৌরসভায় ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করা হয়।
রহিমগঞ্জ ইউনিয়নে ২ হাজার ৩৯৯টি কার্ডের বিপরীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী (পান্না) একটি টিম গঠন করে প্রকৃত হতদরিদ্র পরিবারের হাতে ভিজিএফের চালের কার্ড তুলে দেন।
মঙ্গলবার সকাল থেকেই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর