বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা নয় জ্ঞান সৃষ্টির জায়গা : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:১৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান সৃষ্টির জায়গা। আর এর জন্য প্রয়োজন গবেষণা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধের কারণে শিক্ষার্থীদের মধ্যে মানবিকতার পাশাপাশি দায়িত্ববোধ গড়ে উঠবে।’ ৩ জুলাই রোববার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এসটিইএম অ্যান্ড ফোর্থ ইন্ডাসট্রিয়াল রিভোলিউশন, ২০২২’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এই সম্মেলনের আয়োজন করে।শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাফল্যের অংশীদার হতে হবে। বিজ্ঞান চর্চার পাশাপাশি আমাদের সাহিত্য, ইতিহাস, দর্শন বিদ্যার ওপর জ্ঞান অর্জন করতে হবে। সাহিত্য মানুষকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে। আত্মবিশ্বাস নিয়েই শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. আফরোজা পারভীনের আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বস।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বেস্ট পেপার অ্যাওয়ার্ড বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর