বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বিশ্বে ‘ক্যারিশমাটিক লিডার’ শেখ হাসিনা : কাদের

অনলাইন ডেস্ক :
সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব মানচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্যারিশমাটিক ডিসিশন মেকিং লিডার’হিসেবে পরিচিতি পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সোমবার (২১ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থনৈতিক মুক্তি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির পথে। তাই বিশ্ব মানচিত্রে তিনি এখন ‘ক্যারিশমাটিক ডিসিশন মেকিং লিডার’ হিসেবে আখ্যায়িত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘স্বাধীনতা কারো দয়ার দান নয়। তাই স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও সংবিধান বিষয়ে কোন প্রকার কটুক্তি, আস্ফালন, ধৃষ্টতা সহ্য করা হবে না। ভাস্কর্য বিরোধীরা ধর্মের অপব্যাখা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মের নামে রাজনীতি করে নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছে। তাদের এই যড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে কটুক্তি করে তারা ধর্মের অপব্যাখ্যাকারী। তাদের কোন নীতি নাই, দেশের প্রতি ভালবাসা নাই। তারা দুর্নীতির মাধ্যমে সম্পদশালী হতে চায়। তাদের মূলোৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় সংগঠনটির সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তানভির শাকিল জয়, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান ও শাহ আলম শিকদার জয়।


এই বিভাগের আরো খবর