“সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে নানা আয়োজনে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল এস” এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিন।
মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত সাহা, চ্যানেল এস এর সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন , মানবকণ্ঠ পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি মোঃ শাহজাহান হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সদস্য মোঃ লেলিন মাহমুদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরছে। আগামীতেও চ্যানেলটি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।