শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করলেন যুবক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করেছেন মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি নানা রোগ আর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানা গেছে, জুবায়ের কথা বলতে পারতেন না। মৃগী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। নানা রোগের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে কারণে মাঝে মাঝেই নিজের শরীরে নিজেই আঘাত করতেন।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল। পেটে যন্ত্রণা করতো। আমাদের ধারনা, পেটের যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে জুবায়ের।।

মুরাদ হোসেন নামে পুটিয়া বাজারের এক দোকানদার বলেন, আমি দোকানের বেচা-কেনা নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয়। পরে তার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল ও অসুস্থ ছিল। সকালে ছুরি দিয়ে তিনি নিজের পেটে নিজেই আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর