২৫ শে মার্চ ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে মাদারগঞ্জে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা আবু কালাম আজাদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ, বিভিন্ন দপ্তর প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ শে মার্চ গণহত্যা দিবস প্রোগ্রামটি বড় পরিসরে হওয়া উচিত যাতে করে ইতিহাস সম্পর্কে জানতে পারে তারা।