শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ: নারীকে মারধর ও শ্লীলতাহানি, আহত ৩

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১১ অপরাহ্ন

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোছা. সিমু বেগম (৪০) জামালপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, জেলার নান্দিনা পুরাতনপাড়া এলাকায় প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে তিনি ও তার পরিবার নিজেদের জমিতে বসতঘর নির্মাণের কাজ শুরু করেন।

অভিযোগে বলা হয়, এ সময় প্রতিবেশী সাইদুর রহমান, শফিকুল ইসলামসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে নির্মাণকাজে বাধা দেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা সিমু বেগমকে মারধর করেন এবং তার শ্লীলতাহানি ঘটান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়, এতে তার নাকে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সিমু বেগমের স্বামীকেও মারধর করেন। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও দাবি করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিমু বেগমকে হাসপাতালে ভর্তি করেন এবং তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘর নির্মাণের জন্য রাখা বাঁশ, টিন, সিমেন্টের খুঁটি ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সিমু বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর থানার কাছে দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, অভিযোগ পেয়েছি।।একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।


এই বিভাগের আরো খবর