বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ

মা হওয়ার জন্য বাবা জরুরি নয় : জ্যোতি

অনলাইন ডেস্ক :
শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলী তার বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে নানা কথা বলছেন। সন্তানের বাবা কে- এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। অবশেষে কয়েক দিনের নাটকীয়তার অবসান হলো—সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন শাকিব খান ও শবনম বুবলী। শাকিব খান ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে বলেন, ‘শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। এদিকে আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়। ‘

বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন- ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। ’ তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়- ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছে তাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’- বলেন জ্যোতি। ফেসবুক স্ট্যাটাসে সিঙ্গেল মাদার হওয়ার ইচ্ছে পোষণ করেছেন জ্যোতি। তাহলে কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন? প্রশ্নটির জবাবে তিনি বলেন, বাচ্চাকে সময় দেয়া আর একা লালন পালনের ক্ষমতা হলেই নিয়ে নেবো। এরমধ্যে আপনারা জামাই খুঁজতে থাকুন।

উল্লেখ্য, জ্যোতি যে প্রসঙ্গে আওয়াজ তুলেছেন, একই ধাঁচের ঘটনা অতীতে আরও দেখা গেছে। খোদ শাকিব খানের ক্ষেত্রেই ঘটেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তিনি বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তখন দুজনেই সে খবর গোপন রাখেন। এমনকি ২০১৬ সালে যখন তাদের সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়, তখনও তারা বিষয়টি সামনে আনেননি। পরে ২০১৭ সালে এক টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। ওই ঘটনায় গোটা দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। অনেকে বলাবলি করছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বুবলীর মাধ্যমে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর