বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড়

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান শুক্রবার রাত ৩-৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈয়দালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাতরা হলো— চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের পুত্র মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির পুত্র আলা উদ্দি প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মো. মনিরের পুত্র মো. রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মো. বাবুলের পুত্র মো. জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মোঃ আলমের পুত্র মো. রনি (১৯)। এ সময় তাদের কাছ থেকে ২টি টিপ ছোরা, ১টি প্লেয়ার, ১টি স্ক্রু ড্রাইভার, এক টুকরা রড (সামনের অংশ ধারালো), ১টি নোস প্লাস, ২ স্লাইট রেঞ্চ, ১টি ফ্রেমসহ হেসকো ব্লেড, ২টি কোরা বারি, ১টি দা, ১টি লম্বা ছোরা, ১টি কাঠের লাঠি, ১টি স্টিলের পাইপ, ১ বড় কাটার, ৩টি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এবং গ্রেফতারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মিরসরাই থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর