বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড়

রাঙামাটির রাজস্থলীতে অপহরণের দুইদিন পর তিন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

মোকাদ্দেম সাইফ, জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন

রাঙ্গামাটির রাজস্থলীর লংগদু পাড়া এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, সোহাগ(২০) রূপক(১৮) ও বিশ^জিৎ দে (২২)।

বুধবার রাত ৯টার সময় অপহৃতদের উদ্ধার করার পর তাদেরকে রাজস্থলী থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন। তিনি জানিয়েছেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে অপহরনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুত্র জানিয়েছে, এই ঘটনার পর থেকে শ্রমিকদের পক্ষ থেকে বা তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু তারপরও অপহরণের ঘটনাটি শুনার পর থেকেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় অপহৃতদের উদ্ধারে নামে রাজস্থলী থানা পুলিশ। মঙ্গলবার ও বুধবার সারাদিন সার্বক্ষনিকভাবে অপহরণের বিষয়টি তদারকি করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার। তথ্য প্রযুক্তির কল্যালে বিকেল থেকেই অপহৃতদের উদ্ধারের ব্যাপারে রাজস্থলী থানা পুলিশ আশাবাদী হয়ে উঠে। পরবর্তীতে রাত্রে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে আটটার সময় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা এমন তথ্য জানিয়েছিলো অপহৃত সোহাগ(২০) ও রূপক(১৮) এর বড় ভাই সবুজ। সোমবার মধ্যরাতে সংবাদ মাধ্যমকে সবুজ জানিয়েছেন, বিগত তিনমাস ধরেই তারা সর্বমোট ১৪জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনেরন্যায় সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করছিলো উক্ত তিন শ্রমিক। এসময় অন্যান্য বাকি শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিলো চা-নাস্তা করার জন্য। এসময় ৫/৬ জনের একদল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসী খুটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়।

এদিকে, সংশ্লিষ্ট্য একটি সূত্র জানিয়েছে, এই অপহরণ ঘটনার সাথে খোদ অপহৃত একজন সরাসরি জড়িত থাকতে পারে। তার প্রত্যক্ষ সহযোগিতা একদল উপজাতীয় যুবক এই কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নেবার লক্ষ্যে। বুধবার দুপুর থেকেই ০১৮৭৮৪৮২৫১৮ এই রবি নাম্বার থেকে কল করে অপহরণকারিদের মুক্তিপণ বাবদ আড়াই লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করা হলে অপহৃতরা একটি অটোরিক্সার মাধ্যমে লংগদু পাড়ার একটি আনসার ক্যাম্পে এসে আশ্রয় প্রার্থনা করে সেখানেই অবস্থান করে। পরবর্তীতে রাজস্থলী থানা পুলিশ সেখানে গিয়ে অপহৃতদের থানায় নিয়ে যায়। পুরো ঘটনাটি অত্যন্ত রহস্যাবৃত এবং সেটি শীঘ্রই সামনে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর