ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান (বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি) সাক্ষাৎ করেছেন। রোববার (১৩ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নতুন বিমানবাহিনী প্রধান তাকে এ পদে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বাংলাদেশ বিমানবাহিনীকে আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। রাষ্ট্রপতি নতুন বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।