বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল, হেলিকপ্টারে আনা হবে ঢাকায়

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনকি তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।

বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম এই তথ্য নিশ্চিত করেছেন। রাবীদ জানান, তামিমের অসুস্থতার খবর পেয়ে আমরা এখন সেদিকে যাচ্ছি। এজন্য বিসিবির সভা স্থগিত করা হয়েছে।

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে সোমবার (২৪ মার্চ) বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

এর আগে বিকেএসপিতেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

উল্লেখ্য, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর