জামালপর সরিষাবাড়িতে উপজেলা কমপ্লেক্স ভবন হল রুমে বৃহস্পতিবার ১৫/০১/২৬ ইং উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহি কমকর্তা জনাব মো: তাসনিমুজ্জান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জনাব লিজা রিসিল, ভারপাপ্ত পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,প্রাণিসম্পদ কর্মকর্তা মো: হাবিবুর রহমান, কৃষি কমকর্তা অনুপ সিংহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শওকত জামিল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল, উপজেলা বি আর ডি পি কমকর্তা সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রুহুল আমিন বেগ।