জামালপুরে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (০৫/০১/২৬) ইং উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সরিষাবাড়ী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মোঃ তাসনিমুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুর রহমান ,উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ মজিদ উপজেলা বি আর ডি পি কর্মকর্তা সালাউদ্দিন সহ পুরস্কারপ্রাপ্ত খামারীগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি পুরুস্কার বিতরণ শেষে তার বক্তব্যে খামারিদের দেশীয় জাতের গরু হাঁস মুরগি পালনে উদ্বুদ্ধ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান মাহমুদ।