সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন

বারডেম হাসপাতালে ক্যান্সারের সর্বাধুনিক রোগনির্ণয় ও চিকিৎসাসেবা চালু

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বারডেম হাসপাতালে ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা চালু হয়েছে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।

এ উপলক্ষে ২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

এছাড়া, বক্তব্য রাখেন- বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী। ক্যান্সার চিকিৎসায় ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং (এনজিএস)’ সম্পর্কে বক্তব্য রাখেন- বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. এম শওকত হাসান এবং ইমিউনোলজি বিভাগের প্রধান ও চিফ রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম। অনুষ্ঠানে দেশের ক্যান্সার বিশেষজ্ঞসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বারডেম সূত্র জানায়, এখন থেকে বারডেমে ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস-ভিত্তিক বিআরসিএ-১ ও বিআরসিএ-২-এর মাধ্যমে স্তন ক্যান্সার ও ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা চালু হয়েছে। আন্তর্জাতিক নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে ফুসফুস, কোলন ও প্রোস্টেটের মতো সলিড টিউমারের ক্ষেত্রে এনজিএস-ভিত্তিক ক্যান্সার জিন প্যানেল পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। এছাড়া, বিশেষ পরিস্থিতিতে লিকুইড বায়োপ্সির মতো অত্যাধুনিক পরীক্ষাও অবিলম্বে শুরু হবে। বারডেমে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা থাকায় রোগীরা দেশেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুবিধা পাবেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

বিশ্বের পাঁচটি অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সারের স্থান চতুর্থ। পৃথিবী জুড়ে অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যুর কারণ ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, কিডনিরোগ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগগুলি। এসব রোগের কারণে ১৭০ লাখ মানুষের মৃত্যুর মধ্যে ৮৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটছে বাংলাদেশের মতো নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতেই। বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৩ থেকে ১৫ লাখ, যার মধ্যে প্রতিবছর প্রায় দুই লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়। পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার এবং হেড-নেক ক্যান্সার রয়েছে শীর্ষ স্থানে। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়। তবে, দুঃখজনক হলেও সত্য যে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার শনাক্ত হয় দেরিতে। এর মূল কারণ, দেশে উপযুক্ত রোগনির্ণয়ের সুবিধা না থাকা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর