বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

লবণ দিয়ে পেয়ারা খান? কখন খাওয়া যাবে না, জানেন তো

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : শীতে রকমারি ফলের সঙ্গে পেয়ারাও খাওয়া হয়। উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের মতো অসুখেও পেয়ারা খাওয়া যায়। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ এই ফল খাওয়ার ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। আবার উচ্চ রক্তচাপের সমস্যায়ও উপকারী।

শীতের সময় অনেকেই লবণ দিয়ে পেয়ারা খেয়ে থাকেন। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ এই ফল উপকারী হলেও সকালে খালি পেটে খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের পেট সংবেদনশীল। পেয়ারা খাওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এবার তাহলে পেয়ার খাওয়া সম্পর্কে জেনে নেয়া যাক।

খালি পেটে কি পেয়ারা খাওয়া উচিত: যাদের অন্ত্রের স্বাস্থ্যজনিত সমস্যা বা হজম প্রক্রিয়া দুর্বল, তাদের খালি পেটে পেয়ারা কিংবা কমলালেবুর মতো সাইট্রাস ফল খাওয়া উচিত নয়। এতে পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন বেশি হতে পারে এবং গ্যাস্ট্রাইটিস ও গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বাড়তে পারে। উচ্চ ফাইবার সমৃদ্ধ পেয়ারা সংবেদনশীল হজমশক্তি সম্পন্ন ব্যক্তিদেরও সমস্যা করতে পারে। অর্থাৎ, যাদের হজমশক্তি ভালো ও ফাইবার সহ্য করতে পারেন, তারা খালি পেটে পেয়ারা খেতে পারেন।

ভিটামিন সি: অবাক করা বিষয় হচ্ছে, পেয়ারায় কমলার থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি উপাদান রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকারী। চোখ ও ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী। আবার উচ্চ রক্তচাপ কমাতেও সহায়ক ভূমিকা রাখে ভিটামিন সি।

রক্তচাপ কমানো: এক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত পেয়ারা খাওয়া ব্যক্তিদের রক্তচাপ কম থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা পেশী ও স্নায়ু শিথিল করতে ভূমিকা রাখে।

হার্টের স্বাস্থ্যের উন্নতি: ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য উপকারী। পটাশিয়াম স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। ম্যাগনেশিয়াম রক্তনালীগুলো শিথিল করতে সহায়তা করে। ফাইবার এথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি হ্রাস করে। একইসঙ্গে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ফাইবার।

ত্বকের উন্নতি: গবেষণা অনুযায়ী, পেয়ারায় থাকা বিভিন্ন উপাদান ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে এবং ত্বকের কালচে ভাব দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে ভূমিকা রাখে। বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমায়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর