ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার অপুর অর্থায়নে মেধাবী ও দরিদ্র ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ১৭৪ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ২৫ শত টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) নিজ বাড়ীতে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরণ অনু্ষ্ঠানে অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার অপু।এ সময় তিনি বক্তব্যে বলেন আমি জনকল্যাণ মূলক কাজ করতে চাই আপনারা আমাকে সহযোগীতা করবেন, যে কোন জনকলামূলক কাজে আমাকে ডাকলে পাবেন,সকলেই আমার জন্য দোয়া করবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মুশুল্লী কলেজের প্রভাষক আমিনুল হক, প্রভাষক শফিউল আলম মকুল, সুপার আব্দুস সালাম, সিংরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, চপুই দাখিল মাদ্রাসার, হারুন অর রশিদ মতিউর রহমান, শিক্ষক নাজমুল তারেক,শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তনিমা আক্তার বীণা সহ প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।