শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শীতের তীব্রতায় বিপর্যস্ত জামালপুরের জনজীবন বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৩:১২ অপরাহ্ন

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। টানা প্রায় এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা বাড়ছে না। শীতবস্ত্রের অভাবে অনেক অসহায় মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
সন্ধ্যার পর থেকে পুরো জেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। পৌষের শেষ প্রহরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা ১২টা পর্যন্ত কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। সকালে কাজের সন্ধানে বের হওয়াই তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে মানুষকে খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে।
রেলস্টেশনে আগুন পোহানো দিনমজুর আলাউদ্দিন বলেন, এই ঠান্ডায় কাজ না করলে খাওয়াই মুশকিল। আগের মতো এখন আর কম্বল পাওয়া যায় না, ভ্যানচালক ফজলুল হক জানান, শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। জামালপুর শহরের চামড়া গুদাম ও গেটপাড় এলাকায় কম দামে জ্যাকেট, সোয়েটার, চাদর ও কম্বল বিক্রি হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকেও মানুষ এসব দোকানে ভিড় করছেন।
ফুটপাতের এক বিক্রেতা জানান, নামি দোকানের ২–৩ হাজার টাকার জ্যাকেট এখানে ৪০০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন, কম দামে ভালো শীতবস্ত্র পাওয়ায় ফুটপাতই এখন তাদের প্রধান ভরসা।
তবে শীতের তীব্রতা বাড়লেও শীতবস্ত্র বিতরণ এখনও পর্যাপ্ত নয় বলে অভিযোগ সাধারণ মানুষের। অনেক অসহায় মানুষকে শীতবস্ত্র ছাড়াই রাত কাটাতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার জানান, কম্বল বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর