ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে। একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার দুটি করে ভোট প্রয়োগ করবেন। অন্যান্য বারের চেয়ে এ বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মী’র সভাপতিত্বে , এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, সহকারী পুলিশ মোঃ ফয়জুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,কৃষি কর্মকর্তা আকলিমা বেগম , নির্বাচন সাদ্দাম হোসেন রুমান খান, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয় সহ আরো অনেকেই মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিওকর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।