কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে বিশ কেজি মাদক দ্রব্য গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ি আটক।
শনিবার ১৬ জানুয়ারী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক নাজমা আক্তার (৩৮) রিনা আক্তার (৩৫) উভয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ কেজি মাদকদ্রব্য গাঁজা নগদ দুইহাজার টাকা সহ তাকে আটক করে করিমগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।