বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

ফুলবাড়ীয়া বাজারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাও বাজারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত দুটি আলম এশিয়া গাড়ি ও একটি পিকআপে করে বাজারে এসে হামলা চালায়। হামলাকারীরা ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় একটি করোলা গাড়ি ও ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর মধ্যে ৬টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া বাজারের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাহফুজ মেডিকেল হল, ভাই ভাই ট্রেডার্স, এন এইচ এন্টারপ্রাইজ, সজীব টেলিকম, আমার মা সুইচ এবং ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকানে গড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুবেল জানান, হামলার সময় তিনি দোকানের সামনে ছিলেন। সেখান থেকে তার ১১০ সিসির একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ঘটনাটি সিনেমাকেও হার মানিয়েছে। আমার দোকানের সব টাকা নিয়ে গেছে।
ব্যাংক এশিয়ার এজেন্ট শামীম জানান, তার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, ইউপির সাবেক চেয়ারম্যান কবীর হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,কাজী মো. সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সুজন, নাজমুল হক, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম সাইদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বাজারে নিরাপত্তা জোরদারেরও দাবি করেন।
জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার বলেন, এটি পরিকল্পিত হামলা। যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি এবং হামলায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’


এই বিভাগের আরো খবর