শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

উপজেলার উত্তর-পশ্চিম পাহাড়ি অঞ্চলে হরিণের মাংস ভাগাভাগি নিয়ে শিকারি দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ৫টি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শুক্রবান এই বন্দুকগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুজপুর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর চা বাগান এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে হরিণ শিকার করে আসছিল। সম্প্রতি শিকার করা পশুর মাংস ভাগাভাগি নিয়ে শিকারি দলের সদস্যদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শুক্রবার দলটির দুই পক্ষ একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে মারমুখী অবস্থানে নেয়। এই ঘটনার জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে-কে অবহিত করেন। ওসির নির্দেশে থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালান এবং শিকারিদের লুকিয়ে রাখা ৫টি একনলা বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে য়ায়।

 


এই বিভাগের আরো খবর