বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড়

আলীকদমে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ন

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যংয়ে মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাকিল নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. শাকিল চৈক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মান্নান মেম্বার পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫জুন) সকাল ১০ ঘটিকার সময় আলীকদম ফাঁসিয়াখালী সড়কের কাঁকড়া ঝিড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় মোঃ শরিফুল ইসলাম নামে একজন বাইক আরোহী ঘটনাস্হলে আহত হয়েছে।আহত মোঃ শরিফুলের বাড়ীও মান্নান মেম্বার পাড়া এলাকায় বলে জানান যায়।

চৈক্ষ্যং ইউপি সদস্য মো. শফিউল আলম বাদশা বলেন, দূর্ঘটনাটি কেউ দেখেনি। দূর্ঘটনার পর ঐ রাস্তা দিয়ে এক পরিচিত টমটম চালক যাওয়ার সময় তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে আহত মোঃ শরিফকে উদ্ধার করে প্রথমে লামা হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,রেপারপাড়া থেকে তারা এক বাইকে তিন জন গেলেও আলীকদম সীমান্তে পুলিশ দেখে একজনকে মিঠার দোকানের সামনে নামিয়ে দিয়ে পুনরায় হেলমেটের জন্য রেপারপাড়া বাজারে আসার সময় মোঃশাকিল ট্রাকের ধাক্কায় নিহত হন।

অলিউর রহমান সাবেক ইউপি সদস্য বলেন, ধারণা করছি এর আগে ডাম্পার ট্রাক দুইটি চকরিয়া উদ্দেশ্য রেপারপাড়া অতিক্রম করতে দেখা গেছে। উক্ত দুইটি ডাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। আহত শরিফ সুস্থ না হওয়া পর্যন্ত সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।

সড়ক দূর্ঘটনার বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন,সড়ক দূর্ঘটনায় একটি মামলা হবে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হচ্ছে না। ডাম্পার ট্রাক চালককে সনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর