জমকালো আয়োজনে লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার সন্ধায় রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় এমপি মহোদয়ের স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান, ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম সুমন, আঙ্গাপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভ, রামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
ওই সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মরহুম ওবায়েদ ও উপদেষ্টা রামগঞ্জ বার্তার সম্পাদক আবু ছায়েদ মোহনকে স্মরণ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে প্রেসক্লাব ২৭ বছর পার করে ২৮ বছরে উত্তীর্ণ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি এবং ড. আনোয়ার হোসেন খান এমপি প্রেসক্লাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ায় ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। ভবিষ্যতে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগন ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের সন্ত্রাস, মাদক, নির্মূল করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। সমাজের নানা ধরনের অজানা তথ্য সাংবাদিকদের মাধ্যমে বেরিয়ে আসার আহ্বান জানান তারা।