শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

মানব দেহে পুষ্টি ঘাটতি পূরণে ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ধান-১০২ এর আবাদ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও ধানের আবাদ বাড়াতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন, পরিচর্যা ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়। আজ শনিবার (২৩ মে) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

এসময় কৃষকদের সামনে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২, ব্রি ধান-১০০ ও ব্রি ধান-৭৪ এর উৎপাদন সক্ষমতা, চাষাবাদ পদ্ধতি ও পুষ্টিগুণ তুলে ধরা হয়। কৃষি বিশেষজ্ঞরা জানান, শিশু ও নারীদের শরীরে জিংকের ঘাটতি পূরণে এসব ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইএসডিও’র কোঅর্ডিনেটর কৃষিবিদ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, কৃষি উপ-সহকারী উত্তম কুমার বর্মন, শাহীন আলী এবং ইএসডিও’র প্রোগ্রাম অফিসার আবু তালহা (শিশির)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা বলেন, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, মানুষের জন্য পুষ্টিগুণসম্পন্ন খাদ্য নিশ্চিত করাও জরুরি। সেই লক্ষ্যেই বিজ্ঞানীরা জিংকসমৃদ্ধ ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, যাতে সাধারণ মানুষ ভাতের মাধ্যমেই পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।
তারা আরও বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের এসব জিংকসমৃদ্ধ ধানের চাষ বৃদ্ধি এবং এর চালের ভাত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এছাড়াও মাঠ দিবসে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষকৃত ধানের ক্রপ কাটিং করা হয়। কর্তনকৃত ধান মাড়াই শেষে হেক্টরপ্রতি ফলন পাওয়া যায় ৫ দশমিক ৮১ টন।


এই বিভাগের আরো খবর