এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত বিরামহীন অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী।অভিযানে কালে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার,তানভীর ও মোতালেব সহযোগীতা করেন। হালদা নদীর নয়াহাট অংশ থেকে গুমানমর্দন পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪ টি অবৈধ জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২৩০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা ।
নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীর কার্প সহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে হালদা নদী। এ মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষা, অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।