রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ

মনিরুজ্জামান মনির, শেরপুর
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেরপুরে ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক কিশোরী কে ধর্ষণের অভিযোগ উঠেছে কায়েস নামে জনৈক এক সন্তানের জনকের বিরুদ্ধে।

অভিযুক্ত কায়েস শেরপুর পৌর শহরের ঢাকলহাটি মহল্লার চাউল ও কুড়া ব্যবসায়ী শাহীন মিয়ার ছেলে। এঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরীর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঢাকলহাটি উত্তরপাড়া এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী মো: শাহিন মিয়ার ছেলে কায়েস ওরফে কাওসার ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন ও ফুসলিয়ে গত ৩/৪ মাস যাবত তার নিজ বাড়িতে ও বিভিন্ন জায়গায় নিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিলো। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত কায়েস তার এক নিকট আত্মীয়া স্থানীয় একটি ক্লিনিকের আয়া মোছা: রোখসানার মাধ্যমে গর্ভপাত করালে ওই কিশোরী অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মে শুক্রবার তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই কিশোরীর অবস্থা আশংকাজনক।

এবিষয়ে ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, “আমি বিষয় টি জানতাম না। গত দুই দিন আগে বিষয় টি অবগত হই। আমার মেয়ে আমাকে বলেছে কায়েস বিভিন্ন সময় আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। কায়েসের মা ও তার পরামর্শে আমার মেয়ের সম্পর্কে নানী হয় রোখসানা (স্থানীয় ক্লিনিকের আয়া) গর্ভপাত করাতে আমাদের না জানিয়ে দুটি বড়ি খাইয়ে দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আমার মেয়ের অবস্থা ভালো না। আমি আইনের আশ্রয় নিব। যাতে দোষীদের সর্বোচ্চ শাস্তি হয়। ”

কিশোরীর মা বলেন, আমি আমার মেয়ে অসুস্থ এমন খবর পেয়ে তাকে দেখতে গেলে সে কান্নাজড়িত কণ্ঠে আমার হাত খামচে ধরে বলে মা আমাকে বাঁচাও! কায়েস আমাকে জোর করে ধর্ষণ করেছে। সে আমাকে অনেকবার খারাপ কাজ করেছে। পরে কায়েসের লোকজন জোর করে আমার মেয়েকে গর্ভপাত করাতে বড়ি খাইয়ে দেওয়ার পর থেকেই আমার মেয়ে আর কথা বলে না। এখন সে গুরতর অসুস্থ। আমি এর কঠিন শাস্তি চাই। ”

অভিযুক্ত কায়েসের বাবা মো : শাহিন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলে এঘটনার সাথে জড়িত না। বরং কয়েক জন মিলে ওই মেয়ের সাথে খারাপ কাজ করেছে। কারা জড়িত এ কথা বললে তিনি ফোন কেটে দেন।

এবিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.অনন্যা দত্ত বলেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে মর্মে জেনে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। দেখে মনে হচ্ছে নির্যাতন করা হয়েছে। আমাদের কন্সালটেন্টরা পরীক্ষা নিরিক্ষার পর সবকিছু বলতে পারবেন।”

এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : সোহেল রানা বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলো। বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ খাওয়ানো হয়েছিলো বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। (রিপোর্ট লেখা পর্যন্ত) এখন পর্যন্ত কাউকে আটক করতে পারি নি।

এদিকে ১৩ বছর বয়সী ওই কিশোরীর ধর্ষণের ঘটনায় শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি করেছেন তারা।


এই বিভাগের আরো খবর