বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান: আটক- ১১ ফুলপুরে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ ১৩ তম সিটি করপোরেশন বগুড়া,আরও ৫ উপজেলা গঠন ড.ইউনুস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আদালতে খারিজ দীপুমনি,মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ আদালতের চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্ধোধন কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত  জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছরের আটকাদেশ স্বজনপ্রীতির তালিকা ও মিথ্যে পরিসংখ্যান: বঞ্চিত হওয়ার পথে প্রকৃত ক্ষতিগ্রস্তরা  রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ

অধিনায়ক হয়ে ফিরছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রতিদিন
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

আসন্ন আইপিএলে ফের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বিরাট কোহলি! ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নিলাম থেকে ‘যোগ্য’ কাউকে না পেলে ফের বিরাটের ঘাড়েই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তবে কোহলি তাতে রাজি হবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ট্রফির খরা কাটাতে মেগা নিলামে দল ঢেলে সাজাতে চাইছে আরসিবি। গত তিন মৌসুমের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে সম্ভবত আর রিটেন করা হবে না। নিলামের আগে আরসিবি কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল শুভমান গিলের সঙ্গে। তাকে নিলামে কিনে নিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষমেশ গিল গুজরাট টাইটান্স ছাড়তে চাইছেন না বলেই খবর। সেক্ষেত্রে আরসিবি তাকে পাচ্ছে না।

অধিনায়ক হিসাবে গিলই ছিল আরসিবির প্রথম পছন্দ। আরও কয়েকজনের নাম রয়েছে তাদের পছন্দের তালিকায়। যদিও তাদের মধ্যে কতজন নিলামে উঠবেন, উঠলেও তাদের পাওয়া যাবে কি না, সেসব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের মনে। শেষমেশ পছন্দসই কাউকে না পাওয়া গেলে বিরাটকেই ফের অধিনায়ক হওয়ার জন্য অনুরোধ করা হতে পারে বলে আরসিবি সূত্রের খবর।

২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের ওপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত।

কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন কোহলি। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে নিলামে আরসিবি তেমন কাউকে তুলে নিতে পারছে কিনা, সেটার ওপর।


এই বিভাগের আরো খবর