সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি জামালপুরের ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত ময়মনসিংহ সদরে নতুন ইউএনও আরিফুল ইসলামের যোগদান জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে দেশজুড়ে কর্মসূচি আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় ভারতের

অনলাইন ডেস্ক :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে ভারত। ওই রান তাড়ায় নেমে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

শুরুতে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারতের মেয়েরা। ৯ বলে ৫ রান করা কামিলিনিকে আউট করেন ফারজানা ইয়াসমিন। ভারতের বাকি ব্যাটাররাও তেমন সুবিধা করতে পারেননি।

তবে একপ্রান্তে আগলে থাকেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান করে ফারজানা ইয়াসমিনের বলে ক্যাচ দেন তিনি। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন মিথিলা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

রান তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেননি শুরু থেকেই। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ২ বলে শূন্য রান করে ফেরেন মোসাম্মৎ ইভা। পাওয়ার প্লের ভেতর আরও এক উইকেট হারিয়ে ৩৫ রান করে বাংলাদেশ।

২৪ বলে ১৮ রান করে ওপেনার ফাহমিদা ছোঁয়া তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। পরের ব্যাটারদের মধ্যে একজনই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পারেন। ৩০ বলে ২২ রান করেন জুরাইয়া ফেরদৌস।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর